মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline :
উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা? বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ: ত্রাণ বিতরণে পুলিশ সুপার, পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি ছাগলনাইয়ায় সাংবাদিকের উপর হামলার নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের আলটিমেটাম

কক্সবাজারে পেশকার পাড়ায় চাঁদাবাজ সন্ত্রাসীদের হামলায় আহত প্রবাসী ফারুকের মৃত্যু, বিচার দাবি পরিবারের

Reporter Name

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি,কক্সবাজার :
কক্সবাজারের পেশকারপাড়া এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের বর্বরোচিত হামলায় গুরুতর আহত প্রবাসী ফারুক চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে ফারুকের বসতবাড়ি ও দোকানে ব্যাপক হামলা চালায় একটি সন্ত্রাসী চাঁদাবাজ চক্র।
কিছুদিন যেতে না যেতে পরিকল্পীতভাবে আবারে তাকে হামলা করে এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পপুলার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট চাঁদাবাজ সন্ত্রাসী চক্রটি সংগঠিতভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। ঘটনার পর তারা নিজেদের পক্ষে জনমত তৈরির উদ্দেশ্যে মিথ্যা সংবাদ সম্মেলনও করেছিল এবং গোপনে বাহিনী গড়ে তোলে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, পরিকল্পিতভাবেই ফারুককে হত্যা করা হয়েছে।
নিহতের পরিবার ও এলাকাবাসী এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। তারা বলেন, অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত না করলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page