মাইনউদ্দিন সরকার, নরসিংদী:
নরসিংদী সদর প্রেসক্লাবের ২০ বছর পূর্তি এবং বৈশাখী পুনর্মিলন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার দিনব্যাপী শহরের আইডিয়াল পয়েন্টে ক্লাব সদস্য ও তাঁদের পরিবারের অংশগ্রহণে এই আনন্দ আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল আকর্ষণ
নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা প্রেসক্লাবের দুই দশকের পথচলার প্রশংসা করেন এবং আগামী দিনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখার আহ্বান জানান।
আমন্ত্রিত অতিথিবৃন্দ
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
রাশেদুল ইসলাম আজাদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, নরসিংদী জেলা বিএনপি।
অ্যাডভোকেট হারুনুর রশিদ।
আলমগীর হাবীব, সাবেক যুব বিষয়ক সম্পাদক।
হুমায়ুন কবির কামাল, সভাপতি, জেলা তাঁতী দল।
মনিরুল ইসলাম, সদস্য, জেলা বিএনপি। জুলাই যোদ্ধানরসিংদী সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদ ভূঁইয়া, জেলার দপ্তর সম্পাদক মাসুম , নরসিংদী সদর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ডাক্তার শরীফ সহ-সভাপতি খোকা চৌধুরী
এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা নুরুজ্জামান পিটু, মাইনউদ্দিন সরকার, প্রচার সম্পাদক কামাল সরকার, সদস্য মানিক মিয়া, রনি এবং তালাত মাহমুদ। নারী সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নরসিংদী ওমেন্স প্রেসক্লাবের সভাপতি আফরোজা সুলতানা মিনা, সালমা ও নাজমা। আরও উপস্থিত ছিলেন মোতাহার আলামিন ও আলামিন (২)।
সাংস্কৃতিক পর্ব
নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন: