মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Headline :
উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা? বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ: ত্রাণ বিতরণে পুলিশ সুপার, পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি ছাগলনাইয়ায় সাংবাদিকের উপর হামলার নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের আলটিমেটাম

ভৈরবে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মটর সাইকেল আরোহী মাছ ব্যবসায়ীর, গুরুতর আহত ১

Reporter Name

 

এম.আর. সোহেল নিজেস্ব প্রতিবেদক:- কিশোরগঞ্জের ভৈরব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মাছ ব্যবসায়ীর প্রাণহানি ঘটেছে, আরেকজন গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে জেলার ভৈরব উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুর মাঝামাঝি অংশে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার ভৈরব উপজেলার পৌর শহরের পলতাকান্দা এলাকার মৃত কালাম মিয়ার ছেলে মো. মোমেন (৩৮) এবং চন্ডিবের এলাকার দুলাল মিয়ার ছেলে মো. আবদুল্লাহ (৪০)। আহত নিপু (৩৬) ভৈরবপুর এলাকার সেলিম মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেলে জেলার ভৈরব বাজার থেকে আশুগঞ্জের উদ্দেশে একটি মোটরসাইকেলে রওনা দেন তিনজন মাছ ব্যবসায়ী। শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুর মাঝামাঝি পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা হবিগঞ্জগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে ঢাকায় নেওয়ার পথেই সন্ধ্যার দিকে মোমেন ও আবদুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আহত নিপু বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শারমিন জানান, “আহত তিনজনের অবস্থাই ছিল অত্যন্ত সংকটাপন্ন। মোমেন ও আবদুল্লাহ মাথায় গুরুতর আঘাত পান, আর নিপুর নাকে মারাত্মক চোট লাগে।”
এদিকে, ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানিয়েছেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক ও চালক পারভেজকে আটক করেছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page