মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Headline :
উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা? বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ: ত্রাণ বিতরণে পুলিশ সুপার, পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি ছাগলনাইয়ায় সাংবাদিকের উপর হামলার নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের আলটিমেটাম

শিবচরে ট্রাক ডাকাতি মামলায় ২ জন গ্রেফতার, লুন্ঠিত মালামাল ও পুলিশ সরঞ্জাম উদ্ধার

Reporter Name

 

শিবচর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর থানাধীন ট্রাক ডাকাতি মামলায় জড়িত দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় লুন্ঠিত ট্রাক, তেল বিক্রির নগদ টাকা এবং ডাকাতির সময় ব্যবহৃত পুলিশের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ট্রাকচালক ইছরাফিল হোসেন মিয়া ও তার সহকারী আবু বক্কর ঢাকা থেকে ৭৫ ব্যারেল পামওয়েল (১৩,৯৫০ লিটার), যার আনুমানিক মূল্য ২৫ লাখ ১১ হাজার টাকা, নিয়ে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দেন।

পথিমধ্যে ১৩ এপ্রিল রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে শরীয়তপুর জেলার নাওডোবা এলাকায় পৌঁছালে একটি পিকআপ দিয়ে ট্রাকটির গতিরোধ করে অজ্ঞাত ডাকাতদল। পরে তারা ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে চালক ও হেল্পারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।

ডাকাতরা রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে চালক ও হেল্পারকে হাত-পা ও চোখ বেঁধে ফেলে রেখে তেলবোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় শিবচর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে।

অভিযানে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার ও সোনারগাঁও, নরসিংদী ও কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের দুই সদস্য—আজিজুল (৩১) ও মোকলেস (৩৩)-কে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত ট্রাক, তেল বিক্রির নগদ ১ লাখ ৯২ হাজার টাকা এবং ডাকাতির সময় ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত বাংলাদেশ পুলিশের ৪টি সাউন্ড গ্রেনেড, ৩টি টিয়ার গ্যাস, ১টি ব্যাটন ও ১টি হেলমেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, ডাকাতি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page