মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
Headline :
উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা? বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ: ত্রাণ বিতরণে পুলিশ সুপার, পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি ছাগলনাইয়ায় সাংবাদিকের উপর হামলার নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের আলটিমেটাম

ভৈরবে টাস্কফোর্সের অভিযানে মাদকসহ আটক ৩: বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

Reporter Name

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী টাস্কফোর্সের বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে ভৈরব থানাধীন পঞ্চবটি পুকুরপাড় ও কমলপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হকের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্সটি পঞ্চবটি ও কমলপুর এলাকায় পৃথক দুটি বাড়িতে অভিযান চালায়।
অভিযানে পঞ্চবটি পুকুরপাড় এলাকার মো: মজিবুর রহমান (৫৮) ও তার স্ত্রী সাফিয়া বেগম ওরফে মাফিয়াকে (৫২) তাদের বসতঘর থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১৯ পিস ইয়াবা ও ১১ পুড়িয়া (২.১ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়। অন্যদিকে কমলপুর এলাকা থেকে মোসা: রুবিনা বেগমকে (২৭) ১০৭ পিস ইয়াবা ও ২ পুড়িয়া হেরোইনসহ আটক করে টাস্কফোর্স।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর ও উপ-পরিদর্শক মো: সাইকুল ইসলাম তালুকদার আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করলে ভ্রাম্যমাণ আদালত রায় প্রদান করেন।
দণ্ডাদেশ:
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে মজিবুর রহমান ও সাফিয়া বেগমকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া অপর আসামি রুবিনা আক্তারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তদের সাজা পরোয়ানামূলে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page