বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Headline :
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ হবে ন্যায়বিচার, সুশাসন ও মর্যাদাশীল উন্নয়নের রোল মডেল” — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবুল কাসেম মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই

ছাগলনাইয়ায় দরিদ্র দুই পরিবারকে ঘর নির্মাণ করে দিলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইলিয়াস

Reporter Name

 

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় দরিদ্র দুই পরিবারের জন্য ঘর নির্মাণ করে মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফেনী জেলা শাখার সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ছাগলনাইয়া উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াস।

রোববার (৫ এপ্রিল) বিকেলে শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়া গ্রামে হতদরিদ্র হালিমা বেগম (স্বামী: মো. ইদ্রিস) এবং জয়পুর গ্রামের রুজিনা বেগমের (স্বামী: জসিম উদ্দিন) জন্য নির্মিত দুটি ঘর উদ্বোধন করেন তিনি। একটি সেমিপাকা টিনের ঘর এবং অপরটি সম্পূর্ণ নতুনভাবে নির্মিত বসতঘর হস্তান্তরের মাধ্যমে তাঁদের স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করা হয়।

উদ্যোগটি জামায়াতের এই নেতার সার্বিক ব্যবস্থাপনায় ও
বিভিন্ন সমাজসেবী সংগঠনের যৌথ অর্থায়নে এই ঘরগুলো নির্মাণ করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা জামায়াত নেতা মোহাম্মদ ইলিয়াস বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি নৈতিক দায়িত্ব। তিনি বলেন, “দলমত নির্বিশেষে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।”

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাগলনাইয়া উপজেলার সেক্রেটারি ও শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মহিউদ্দিন সেলিম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, জামায়াত নেতা মোহাম্মদ হানিফ ভূঁইয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, ২০২৪ সালের বন্যা পরবর্তী সময়ে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া এলাকায় প্রায় ২০টি ঘর, ৫টি টয়লেট, ৮টি টিউবওয়েল, ৫টি টমটম গাড়ি ও ২টি ভ্যানগাড়ি বিতরণ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন মোহাম্মদ ইলিয়াস। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকে সাধারণ মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page