বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline :
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ হবে ন্যায়বিচার, সুশাসন ও মর্যাদাশীল উন্নয়নের রোল মডেল” — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবুল কাসেম মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই

শিবপুরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের ৬০০ সবজি গাছ কাটলো দুর্বৃত্তরা

Reporter Name

 

রাব্বি সরকার: নরসিংদীর শিবপুরে পূর্ব শ/ত্রুতার জেরে তোফাজ্জল হোসেন (৪২) নামে এক কৃষকের ৫৬ শতাংশ জমিতে চাষ করা শসা, চাল কুমড়া ও মিষ্টি কুমড়া ক্ষেত ধ্বং/স করে দিয়েছে দু/র্বৃ/ত্তরা। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ছোটাবন্দ গ্রামে এই অমানবিক ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক তোফাজ্জল হোসেন জানান, তিনি ধারদেনা করে নিজের ৫৬ শতাংশ জমিতে গ্রীষ্মকালীন সবজি হিসেবে শসা ও কুমড়ার আবাদ করেছিলেন। গাছগুলোতে ফলন আসতে শুরু করেছিল। কিন্তু শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার ক্ষেতের প্রায় ৬০০টি ফলন্ত গাছ গোড়া থেকে কেটে ফেলে রেখে যায়। আজ সকালে ক্ষেতে গিয়ে তিনি সব গাছ মরে পড়ে থাকতে দেখেন।

কৃষকের দাবি, পরিকল্পিতভাবে এই গাছগুলো কেটে ফেলায় তার কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। অনেক পরিশ্রম ও অর্থ বিনিয়োগের পর ফলন ঘরে তোলার আগে এমন ঘটনায় তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন।

ভুক্তভোগী কৃষকের অভিযোগ, এলাকায় পূর্ব শত্রুতার জের ধরেই একটি চক্র তার এই বড় ধরনের ক্ষতি করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় কৃষকরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহসীনা জান্নাত তোরণ জানান, এটি খুবই দুঃখজনক। আমাদের উপজেলা কৃষি অফিস থেকে ওনাকে কৃষি প্রণোদনা ও কৃষি সামগ্রী বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page