মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Headline :
উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই এক দলিলে দ্বৈত রূপ: মোহাম্মদপুরে ভূমি নথির ‘জাদুকরী’ জালিয়াতি; নেপথ্যে কারা? বন্যাদুর্গত মানুষের পাশে কক্সবাজার জেলা পুলিশ: ত্রাণ বিতরণে পুলিশ সুপার, পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি ছাগলনাইয়ায় সাংবাদিকের উপর হামলার নেপথ্যের হোতাদের গ্রেপ্তারের আলটিমেটাম

ছাগলনাইয়ায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Reporter Name

 

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে একটি মতবিনিময় সভা শেষে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফারহানা পৃথা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। এছাড়াও ছাগলনাইয়া জমাদ্দার বাজারের সভাপতি আবু আহমেদ মজুমদার, সাধারণ সম্পাদক শহীদ রানা, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নুর হোসেন মজুমদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গাজী রাজ্জাক হোসেন মজুমদারসহ স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বাজার ব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সভায় গরুর মাংসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ, বাজারে সকল পণ্যের মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা, বেকারি পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ নিশ্চিত করা এবং হোটেল-রেস্টুরেন্টে খাবারের মান বজায় রাখার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় ব্যবসায়ী ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সভা শেষে একইদিন দুপুরে ছাগলনাইয়া পৌর শহরে পৃথকভাবে পাঁচটি টিম গঠন করে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ইউএনও সৈয়দ ফারহানা পৃথা এবং ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

অভিযান চলাকালে বিভিন্ন অনিয়মের দায়ে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। খাবারে অতিরিক্ত চিনি ও মানহীন লবণ মেশানোর অভিযোগে বাগদাদ বেকারীকে ২৫ হাজার টাকা, ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে মিষ্টিজাত খাবার সংরক্ষণের দায়ে চমক রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে রাহুল ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং আলম ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page