বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Headline :
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ হবে ন্যায়বিচার, সুশাসন ও মর্যাদাশীল উন্নয়নের রোল মডেল” — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবুল কাসেম মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই

ফেনীতে ২ কোটি ১৩ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

Reporter Name

মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া, ফেনী : Border Guard Bangladesh (বিজিবি) ফেনী ব্যাটালিয়ন প্রায় ২ কোটি ১৩ লাখ ৬৫ হাজার ৩৫১ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ফেনী জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্করস্থ বিজিবির সদর দপ্তরে এ ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, ২০২৪ সালের ১ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত বিভিন্ন সময় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে জব্দকৃত এবং মালিকবিহীন অবস্থায় পাওয়া এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল ৩ হাজার ৬২৯ বোতল বিভিন্ন প্রকার মদ, ২ হাজার ৯৭ বোতল ফেন্সিডিল, ৭৬৫ বোতল বিয়ার, ৩০৬ ক্যান মাদকজাত পানীয়, ২৩০ কেজি গাঁজা, ১ লাখ ২২ হাজার ৭০৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০ পিস ডার্বিন ক্রিম, ১০ বোতল কোটা মাদক এবং ১ লিটার বাংলা মদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার রকিবুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, মাদকদ্রব্য একটি ভয়াবহ অপশক্তি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এবং পরিবার ও সমাজে অস্থিরতা সৃষ্টি করে। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করছে এবং প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।
এ সময় ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমানসহ প্রশাসন, র‍্যাব, কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে বিজিবির এ ধরনের কার্যক্রম মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page