বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Headline :
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ হবে ন্যায়বিচার, সুশাসন ও মর্যাদাশীল উন্নয়নের রোল মডেল” — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবুল কাসেম মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই

টেকনাফে অপরাধীদের রাজত্ব: মাদক, অস্ত্র ও অনলাইন জুয়ায় জিম্মি সীমান্ত জনপদ

Reporter Name

আলমগীর আকাশ, টেকনাফ (কক্সবাজার):

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ এখন অপরাধের এক অভয়ারণ্যে পরিণত হয়েছে। এখানে দিনদিন বেড়েই চলেছে চিহ্নিত মাদক চোরাকারবারী, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী এবং অনলাইন জুয়াড়িদের দাপট। প্রতিনিয়ত ঘটছে মাদক পাচার, অপহরণ ও মানবপাচারের মতো জঘন্য অপরাধ, যার ফলে উখিয়া-টেকনাফ অঞ্চলটি এখন সাধারণ মানুষের কাছে এক মূর্তিমান আতঙ্কের নাম।

মুখোশধারী সমাজসেবক ও জিম্মি জনতা:

অনুসন্ধানে জানা গেছে, এসব অপরাধীদের পরিচয় স্থানীয়দের কাছে অজানা নয়। কিন্তু তাদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না। আজ কেউ প্রতিবাদ করলে কাল তার জীবনের ঝুঁকি তৈরি হয়। ফলে প্রতিবেশীসহ সাধারণ এলাকাবাসীকে এসব অপরাধীদের কাছে মাথা নত করে চলতে হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, এই অপরাধীদের অনেকেই আবার দিনের বেলা ‘সমাজসেবকের’ মুখোশ পরে ঘুরে বেড়ায়।

কালো টাকার দাপট ও নৈতিকতার পরাজয়:

অভিযোগ রয়েছে, অপরাধীরা তাদের অবৈধ কালো টাকার জোরে নীতিনৈতিকতা, মানবিকতা এবং স্বচ্ছতাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অনেক বড় অপরাধও ধামাচাপা দেওয়া হচ্ছে। ফলে সাধারণ মানুষ বিচারহীনতার ভয়ে চুপ থাকতে বাধ্য হচ্ছে।

সামাজিক বয়কটের ডাক:

টেকনাফের সচেতন মহল মনে করছে, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনের জন্য এখনই সবাইকে সোচ্চার হতে হবে। শুধু আইনি ব্যবস্থা নয়, বরং এই অপরাধীদের সামাজিকভাবে বয়কট করা জরুরি। প্রশাসনের কঠোর নজরদারি এবং জনসচেতনতাই পারে এই অঞ্চলকে অপরাধমুক্ত করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page