বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
Headline :
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ হবে ন্যায়বিচার, সুশাসন ও মর্যাদাশীল উন্নয়নের রোল মডেল” — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবুল কাসেম মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল? বীর মুক্তিযোদ্ধা, ভৈরব পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস আর নেই

ব্রাক্ষণবাড়িয়া সরাইলে ইন্ডিয়ান অবৈধ চোরাচালান মাদকদ্রব্য জব্দ

Reporter Name

 

 

আব্দুর রাজ্জাক সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বিপুল পরিমান ভারতীয় অবৈধ চোরাচালান মাদকদ্রব্য জব্দ করেন।

সোমবার (৩০ই মার্চ ২০২৬ ইং)
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বিভিন্ন বিওপির টহলদলের অভিযানে বিপুল পরিমান ইন্ডিয়ান অবৈধ চোরাচালান মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
২৯ মার্চ২০২৬ইং আনুমানিক ২:৪০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর আলীনগর বিওপির টহলদল সীমান্ত পিলার-২০১৬/এমপি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় গাঁজা-১৬ কেজি আটক করতে সক্ষম হয়। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন
এবং ধর্মঘর বিওপির অপর একটি বিশেষ টহলদল ২৯ মার্চ আনুমানিক ১৩:২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার- ১৯৯৫/৩-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে বাড়ির পার্শে ড্রামের ভিতরে লুকায়িত অবস্থায় ২২ কেজি ভারতীয় গাঁজা আটক করতে সক্ষম হয় এবং আসামি পলাতক থাকে।
পলাতক আসামী হলেন- মোঃ সোহেল মিয়া (৩৫), পিতাঃ মৃতঃ আব্দুল আলী, কালিকাপুর, ধর্মঘর, মাধবপুর, হবিগঞ্জ।
পলাতক আসামীর নামে মাধবপুর থানায় মামলা দায়ের করে আটককৃত ভারতীয় গাঁজা হবিগঞ্জের মাধবপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

উল্লেখ্য সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page