শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
Headline :
দানবীর এস এম এ আহাদ (১৯৩৪–২০১৫): যশোরবাসী যার অবদান আজীবন মনে রাখবে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ হবে ন্যায়বিচার, সুশাসন ও মর্যাদাশীল উন্নয়নের রোল মডেল” — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবুল কাসেম মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল?

ভেনিসে ভৈরব বাসীর ইফতার মাহফিল:প্রবাসীদের ঢলL

Reporter Name

ইটালি প্রতিনিধি :

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইতালির ভেনিসে বসবাসরত ভৈরব বাসীর উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।(রবিবার,১৫ মার্চ ২০২৬)স্থানীয় বায়তুল মা’মূর কেন্দ্রীয় জামে মসজিদে প্রতি বছরের ধারাবাহিকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইফতার মাহফিলকে কেন্দ্র করে ভেনিসের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী বাংলাদেশি সহ ভৈরব অঞ্চলের প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মসজিদ প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়।প্রবাসের কর্মব্যস্ত জীবনে নিজ অঞ্চলের মানুষের সাথে ইফতার করতে পেরে প্রবাসীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা গেছে।অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন,প্রতি বছরের মতো এবারও ভৈরব বাসীর এই সম্মিলিত প্রয়াস আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।” ইফতারের আগ মুহূর্তে দেশ,জাতি এবং মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা স্থানীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে থাকা নতুন প্রজন্মের কাছে আমাদের ধর্মীয় ও সামাজিক সংস্কৃতি তুলে ধরতেই দীর্ঘ বছর ধরে এই ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে। ইফতার শেষে উপস্থিত সকলে জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করেন।অনুষ্ঠান সফল করতে সহযোগিতাকারী সকল প্রবাসী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

তথ্যচিত্রে-Sojib Al Hossain


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page