শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Headline :
দানবীর এস এম এ আহাদ (১৯৩৪–২০১৫): যশোরবাসী যার অবদান আজীবন মনে রাখবে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ হবে ন্যায়বিচার, সুশাসন ও মর্যাদাশীল উন্নয়নের রোল মডেল” — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবুল কাসেম মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল?

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানকে ঘিরে যে অপপ্রচার চালানো হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাইফুল ইসলাম। 

Reporter Name

 

আমি সাইফুল আলম, সাইফুল ফিলিং স্টেশন–এর মালিক। দীর্ঘদিন ধরে সুনাম ও সততার সাথে আমার এই ব্যবসা পরিচালনা করে আসছি। সবসময় হালাল ও ন্যায়সঙ্গত উপায়ে ব্যবসা করার চেষ্টা করেছি এবং গ্রাহকদের আস্থা অর্জন করাই আমার মূল লক্ষ্য।

দুঃখজনকভাবে, একটি দুষ্কৃতিকারী চক্র পরিকল্পিতভাবে আমার প্রতিষ্ঠানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। কিছু কথিত ফেসবুক সাংবাদিক কোনো ধরনের সঠিক তথ্য যাচাই না করেই মনগড়া ও মানহানিকর বক্তব্য প্রচার করছে, যা শুধু আমার ব্যক্তিগত সম্মানই ক্ষুণ্ণ করছে না, বরং আমার ব্যবসা প্রতিষ্ঠানের সুনামও নষ্ট করার অপচেষ্টা।

আমি বিশ্বাস করি, একজন প্রকৃত সাংবাদিকের কাজ হলো সত্য উদঘাটন করা এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। কিন্তু দুঃখজনকভাবে কিছু অপসংবাদিক নিজেদের স্বার্থ হাসিলের জন্য মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ বা অনিয়ম থেকে থাকে, তবে অনুগ্রহ করে তা যথাযথ প্রমাণসহ উপস্থাপন করুন।

ভিত্তিহীন ও মনগড়া অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাচ্ছি।
একই সঙ্গে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও সহযোগিতা কামনা করছি, যাতে সত্য উদঘাটিত হয় এবং এ ধরনের অপপ্রচার বন্ধ হয়।

সবাইকে ধন্যবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page