শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Headline :
দানবীর এস এম এ আহাদ (১৯৩৪–২০১৫): যশোরবাসী যার অবদান আজীবন মনে রাখবে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ হবে ন্যায়বিচার, সুশাসন ও মর্যাদাশীল উন্নয়নের রোল মডেল” — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবুল কাসেম মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল?

ভৈরবে প্রতি ১০ লিটারে প্রায় ৫০ মিলিলিটার জ্বালানি কম দেওয়ায় ভ্রাম্যমাণ আদালতের ১ লাখ টাকা জরিমানা!

Reporter Name
Oplus_16908288

 

এম.আর. সোহেল নিজেস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জের ভৈরবে জ্বালানি তেল পরিমাণে কম দেওয়ার অভিযোগে মেসার্স মিন্টু মিয়া ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভৈরব প্রশাসন ও বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের যৌথ অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত জান্নাত হোটেল সংলগ্ন ওই ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ডিসপেনসিং ইউনিট পরীক্ষা করে দেখা যায়, প্রতি ১০ লিটারে প্রায় ৫০ মিলিলিটার জ্বালানি কম দেওয়া হচ্ছে। পরে, এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
এ.এইচ.এম. আজিমুল হক। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নরসিংদী কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল। ভৈরব থানা পুলিশের সদস্যরা ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page