শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
Headline :
দানবীর এস এম এ আহাদ (১৯৩৪–২০১৫): যশোরবাসী যার অবদান আজীবন মনে রাখবে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ হবে ন্যায়বিচার, সুশাসন ও মর্যাদাশীল উন্নয়নের রোল মডেল” — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবুল কাসেম মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল?

সবার আগে বাংলাদেশ’ সাম্য ও সম্প্রীতির বন্ধনে ঐক্যের আহ্বান পার্বত্য মন্ত্রীর

Reporter Name

আহমদ বিলাল খান :

‘সবার আগে বাংলাদেশ। সাম্য ও সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে’ এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা হচ্ছে আত্মশুদ্ধি, সহনশীলতা ও পারস্পরিক সহমর্মিতা—যা জাতিকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নেয়।

সোমবার (০২ মার্চ) রাঙ্গামাটি শহরের বনরূপায় জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখা আয়োজিত ‘পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী তাঁর বক্তব্যে রমযান মাসে রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, উন্নয়ন ও শান্তির ধারাবাহিকতা বজায় রাখতে হলে বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও বিশ্বের সকল মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আব্দুল আলীমের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দীপু, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো এবং রাঙ্গামাটি জেলা জেএসএস সভাপতি গঙ্গা মানিক। এছাড়াও এবি পার্টি এবং রাঙ্গামাটি প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেন।
.
রিপোর্টার –
আহমদ বিলাল খান
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page