শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
Headline :
দানবীর এস এম এ আহাদ (১৯৩৪–২০১৫): যশোরবাসী যার অবদান আজীবন মনে রাখবে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ হবে ন্যায়বিচার, সুশাসন ও মর্যাদাশীল উন্নয়নের রোল মডেল” — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবুল কাসেম মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল?

নাটোরে সংরক্ষিত নারী আসনে আলোচনায় ৩ প্রার্থী

Reporter Name

 

মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদের সংরক্ষিত নারী আসনে নাটোরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সাবিনা ইয়াসমিন ছবি, মহুয়া নূর কচি ও সানজিদা ইয়াসমিন তুলি নামে এই তিন প্রার্থী।

তথ্যমতে, বিএনপি ৩৫টি সংরক্ষিত নারী আসন পাবে। সংরক্ষিত ওই নারী আসনে এমপি চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। ওই সংখ্যায় নিজেদের নাম নিশ্চিত করতে ইতোমধ্যেই যোগাযোগ শুরু করেছেন দেশের বিভিন্ন প্রান্তের নারী নেত্রীরা। এদের মধ্যে নাটোরের আলোচনায় ওই তিন নারীর নাম শোনা যাচ্ছে।

হিসেবমতে, নাটোর ও নওগাঁর জন্য সংরক্ষিত আসনে একজন দায়িত্ব পান। ওই আলোচনায় নাটোরের তিন নারী নেত্রীর মধ্যে রয়েছেন জেলা বিএনপির সদস্য এবং নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সাংসদ, সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি।

তিনি ২০০৮ ও ২০১৮ সালে নাটোর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। এর আগে তিনি নাটোর জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

সাবিনা ইয়াসমিন ছবি দীর্ঘদিন ধরেই নাটোরের রাজপথে এক অকুতোভয় নেত্রী হিসেবে পরিচিত। দুলু জেলে থাকা অবস্থায় তিনি নাটোর জেলা বিএনপির হাল ধরেন। তিনি সংরক্ষিত আসনের মনোনয়ন পেলে তাঁর শিক্ষা, যোগ্যতা ও রাজপথের অভিজ্ঞতায় নাটোর-নওগাঁর উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় বিশেষ ভূমিকা রাখতে পারবেন এমন বিশ্বাস বিএনপির একাংশের।

অপর আলোচনায় নাটোর বড়াইগ্রাম উপজেলার এক সময়ের তুখোর বিএনপি নেতা ও বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান  সানাউল্লাহ নূর বাবুর স্ত্রী মহুয়া নূর কচি।

২০১০ সালের ৮ অক্টোবর বড়াইগ্রামের বনপাড়ায় বিএনপির কর্মসূচী পালনের সময় বাবুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। সেই থেকে বিএনপির নানা সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচীতে সক্রিয় মহুয়া নূর কচি। তিনি জেলা বিএনপির সাবেক সদস্য। নাটোর ৪( বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের বিএনপি ত্যাগী নেতাকর্মীরা মহুয়া নূর কচিকে সংরক্ষিত আসনের এমপি  দেখতে চান।

অপর আলোচনায় নাটোর ১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের লালপুর উপজেলার গৌরিপুর এলাকায় মেয়ে, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইডেন কলেজ ছাত্রদলের সদস্যসচিব, সানজিদা ইয়াসমিন তুলি। সানজিদা ইয়াসমিন তুলি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক। তাছাড়া জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক।  বর্তমান কেন্দ্রীয় কমিটির তিনি সদস্য।

তথ্যমতে, তুলির বাবা ছিলেন নাটোর জেলার লালপুর উপজেলায়র  ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি এবং লালপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তুলির বাবার ওই আসনের সাবেক এমপি ও মন্ত্রী ফজলুর রহমান পটলের নিবেদিত কর্মী ছিলেন। বাবা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি হওয়ায় তুলিও ছোট বেলা থেকেই বিএনপির রাজনীতির প্রতি আকৃষ্ট ছিলেন।  কলেজে ভর্তির পর থেকেই তিনি ছাত্র রাজনীতির সক্রিয়ভাবে জড়িত, রাজপথের রাজনীতি করেছেন, করেছে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী বিভিন্ন আন্দোলন ও সংগ্রাম। আন্দোলন সংগ্রামে বহুবার হামলা-মামলা নির্যাতনের শিকার হয়েছেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মামলার রায়ের দিন ১৪৪ ধারা ভঙ্গ করে রাজপথে থাকার কারণে ছাত্রলীগের দ্বারা হামলায় আহত হন। ২০২১ সালের ১লা মার্চ পুলিশের দ্বারা প্রেসক্লাবে সামনে হামলায় রক্তাক্ত হয়েছিলেন এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০২২ সালের ২৪ শে মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে ছাত্রলীগের সন্ত্রাসীদের লোহার রড দ্বারা হামলায় তাকে রক্তাক্ত করা হয়।

এছাড়া গত ৫ আগষ্ট ১৪৪ ধারা ভঙ্গ করে ভোর থেকেই প্রেসক্লাব ও মৎস্যভবণের সামনে পুলিশের সঙ্গে লড়াই করেন তিনি।

তাই নাটোর ১ আসনের বিএনপি নেতা-কর্মীরা তুলিকেই সংরক্ষিত আসনের এমপি দেখতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page