আব্দুর রাজ্জাক সরাইর(ব্রাহ্মণবাড়িযা) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার জেলা সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে আগুনে পোড়া এক সন্তানের জননী সীমা রাণী দাস(২৭) গৃহবধু আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে সরাইল থনার পুলিশ।
বৃহস্পতিবার
(২৬ইফেব্রুয়ারী২০২৬ইং)
দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে বসতঘর থেকে সীমা রাণী দাসের মরদেহ উ’দ্ধার করা হয়। তাঁর স্বামীর নাম রঞ্জন বিশ্বাস।
এবিষয়ে সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জহিরুল ইসলাম তালুকদার জানায়, নিহতের মুখ, বুক ও পেটের অংশ আগুনে পোড়া। কি কারণে এবং কীভাবে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশ।