অপরাধ জগত রিপোর্ট :

অদ্য ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. পবিত্র মাহে রমজানের মহিমান্বিত তাৎপর্যকে ধারণ করে ঢাকা রেঞ্জ ডিআইজি মহোদয়ের উদ্যোগে রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জনাব রেজাউল করিম মল্লিক, ডিআইজি, ঢাকা রেঞ্জ, ঢাকা। তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি পবিত্র রমজানের সংযম, সহমর্মিতা ও নৈতিকতার শিক্ষা ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রতিফলনের আহ্বান জানান।
ইফতার মাহফিলে এসময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) জনাব মোঃ সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার ট্রাফিক ম্যানেজমেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবা সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ ও সিভিল স্টাফগণ।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও পুলিশ বাহিনীর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মহান আল্লাহ তায়ালার নিকট পবিত্র রমজানের আত্মশুদ্ধিমূলক শিক্ষা হৃদয়ে ধারণ করে ন্যায়নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।