শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
Headline :
দানবীর এস এম এ আহাদ (১৯৩৪–২০১৫): যশোরবাসী যার অবদান আজীবন মনে রাখবে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ হবে ন্যায়বিচার, সুশাসন ও মর্যাদাশীল উন্নয়নের রোল মডেল” — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবুল কাসেম মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল?

জাতীয় ভোক্তা অধিকার ‎সিদ্দিরগঞ্জে ৪ দোকানিকে জরিমানা

Reporter Name

‎সূর্য আহমেদ মিঠুন – স্টাফ রিপোর্টার

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান পরিচালিত হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) চিটাগাং রোড ও সিদ্ধিরগঞ্জপুল এলাকার কাঁচাবাজারে মূল্যতালিকা প্রদর্শন না করায় মনির স্টোর, আল মদিনা স্টোরসহ ৪টি প্রতিষ্ঠানকে মোট ৬,৫০০ টাকা জরিমানা করা হয়েছে । জানা যায় অভিযানে সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক নেতৃত্ব দেন।
‎অভিযানের স্থান ছিল চিটাগাং রোড হাজী আহসানউল্লাহ কাঁচাবাজার ও সিদ্ধিরগঞ্জপুল খাজা মার্কেট। জরিমানার অপরাধ হিসেবে ধরা হয় দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং নিয়মিত বাজার তদারকি। গণমাধ্যমের সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন অভিযানের লক্ষ্য দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ব্যবসায়ীদের সতর্ক করা। তিনি আরো বলেন পুরো রমজান মাস এই বিশেষ অভিযান পরিচালনা চলবে। তথ্য সূত্রে জানা যায় এর আগে, জানুয়ারি মাসে বাসি খাবার বিক্রির অভিযোগে হীরাঝিলের ঢাকা কাচ্চি ডাইন-কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল । এই ধরনের নিয়মিত অভিযান বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page