আলমগীর আকাশ
টেকনাফ,কক্সবাজার:
জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার টেকনাফ উপজেলা প্রতিনিধি আরাফাত সানির নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কক্সবাজার জেলা প্রেসক্লাব।
অদ্য ১৭ (ফেব্রুয়ারী-২৬ইং) মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের বাংলা উপ সম্পাদক তৌহিদ বেলাল এর সভাপতিত্বে এবং জেলা প্রেসক্লাবের অফিস সেক্রেটারীরতন দাশ সঞ্চালনায় মানবন্ধনে জেলা-উপজেলার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে তৌহিদ বেলাল বলেন, ‘দৈনিক যায়যায়দিন পত্রিকার টেকনাফ প্রতিনিধি আরাফাত সানির নামে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এই মিথ্যা মামলা থেকে তাকে অতি দ্রুত মুক্তি দেওয়া হোক।
তিনি আরও বলেন, কক্সবাজার জেলার এসপি এবং বিচারপ্রতির কাছে সুবিচার প্রত্যাশা করেন।
সাংবাদিক ফয়েজ বিন শাকেরের বলেন, সংবাদিকরা প্রসাশনকে সবসময় সহযোগিতা করেছে যার মাধ্যমে তারা অনেক তথ্য পেয়ে থাকেন। প্রশ্ন রাখি তারা কেন সাংবাদিকদের উল্টো মিথ্যা মামলায় অভিযুক্ত করেন। বিগত সরকারের আমলেও এমন হয়রানিমূলক মামলা করা হয়েছিল। কিন্তু সাংবাদিকদের তারা দাবিয়ে রাখতে পারেনি।
সাংবাদিক কায়সার জুয়েল বলেন, হাজারো মানুষের রক্ত ও ত্যাগের মাধ্যমে আসা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও সাংবাদিক হয়রানি ও নিপীড়ন বন্ধ না হওয়া রাষ্ট্রের জন্য লজ্জার। আমরা আশাবাদী নবগঠিত বিএনপি সরকার সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের সংবাদ প্রকাশে স্বাধীনতা দিবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের নবগঠিত বিএনপি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সু বিচার ও সুদৃষ্টি কামনা করছি। অন্যায়,জুলুমের এর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের মিথ্যা মামলায় ফাঁসানো ও হয়রানির শিকারের বিষয় গুলো সঠিক তদন্তের অনুরোধ জানান।
সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল আলম সিকদার বলেন,
এই সময়ে এসেও শুধু সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হত্যার ঘটনাও ঘটছে। আমরা এসব হত্যার বিচার চাই।
রামু প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি আমির হোসাইন হেলালী বলেন, যেভাবে মিথ্যা ও বানোয়াট তথ্যে সাংবাদিকদের মামলার আসামি করা হয়েছে তার নিন্দা ও প্রতিবাদ জানাই। এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।’
কক্সবাজার জেলা প্রেসক্লাবের সদস্য কামরুল হাসান বলেন,‘প্রতিনিয়ত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা হচ্ছে।
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।
সাংবাদিক আলমগীর আকাশ বলেন, ‘সাংবাদিকদের হয়রানি করার প্রবণতা এখনও থেমে যায়নি। এখন মিথ্যা মামলা সাংবাদিক হয়রানির অস্ত্র হয়ে দাঁড়িয়েছে।
সাংবাদিক আরাফাত সানির নামে হওয়া মামলাটি মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক। আমরা সরকারের কাছে আবেদন করবো অবিলম্বে তাদের নামে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক।’
উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি জসিম আজাদ বলেন,আরাফাত সানির নামে যে মিথ্যা ও হয়রানিমূলক মামলা হয়েছে সেটি করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । চব্বিশের আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা এমনটি চাইনি। সাংবাদিকদের কণ্ঠরোধ করা হবে এমন বাংলাদেশ আমরা চাইনি। আমরা সাংবাদিকদের নিরাপত্তা ও কাজের স্বাধীনতা চাই।
কক্সবাজার জেলা প্রেসক্লাবের সদস্য মোঃ মনছুর ইসলাম চৌধুরী বলেন, আরাফাত সানির মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক, তাকে দ্রুত মুক্তি দেওয়া হোক।
মানববন্ধনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন–হায়দার নিজাম দৈনিক রুপালি সৈকত মফস্বল সম্পাদক।
মোঃ শহিদ উল্লাহ, দৈনিক বাংলাদেশ সমাচার, বিশেষ টেকনাফ প্রতিনিধি।
মোঃ হেলাল উদ্দিন, সিএনএন বাংলা২৪
ওমর ফারুক সংবাদ কর্মী।