শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
Headline :
দানবীর এস এম এ আহাদ (১৯৩৪–২০১৫): যশোরবাসী যার অবদান আজীবন মনে রাখবে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ হবে ন্যায়বিচার, সুশাসন ও মর্যাদাশীল উন্নয়নের রোল মডেল” — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবুল কাসেম মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল?

শেরপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসারসহ নিহত ২, আহত ৫

Reporter Name

 

মনিরুজ্জামান মনির, শেরপুর: শেরপুরে ভোট গ্রহণের দায়িত্ব পালনের জন্য যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং অফিসারসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের মধ্যে তিনজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকি দুইজন শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে শেরপুর-জামালপুর সড়কের শেরপুর সদর উপজেলার শিমুলতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সহকারী প্রিজাইডিং অফিসার মো. রোকুকনুজ্জামান (৩১) এবং গৃহবধূ মাহফুজা বেগম (১৯)। মো. রোকুকনুজ্জামান জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার গোপীনাথপুর গ্রামের তারা মিয়ার ছেলে। তিনি শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন এবং শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল।

অপরদিকে নিহত মাহফুজা বেগম জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কাতলামারি গ্রামের নীরব মিয়ার স্ত্রী।

আহতরা হলেন—শ্রীবরদী উপজেলার দয়ারচর গ্রামের শাহীন মিয়া (৩০), শেরপুর শহরের চকপাঠক এলাকার রায়হান মিয়া (৩০), নিহত মাহফুজার তিন মাস বয়সী শিশু আব্দুর রহমান, শেরপুর সদর উপজেলার গাজীর খামার এলাকার মোহাম্মদ আলী (২৮) এবং জামালপুরের খইর এলাকার সুরাইয়া বেগম (২২)।

পুলিশ ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে সহকারী প্রিজাইডিং অফিসার মো. রোকুনুজ্জামান জামালপুর ব্রিজ মোড় থেকে নির্বাচনী দায়িত্ব পালনের উদ্দেশ্যে সিএনজি অটোরিকশাযোগে শেরপুর শহরে আসছিলেন। পথিমধ্যে শিমুলতলি এলাকায় একটি পিকআপের সঙ্গে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজির যাত্রীরা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই সহকারী প্রিজাইডিং অফিসার রোকুনুজ্জামানের মৃত্যু হয়। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূ মাহফুজা বেগম মারা যান।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শিমুলতলির ওই সড়ক দুর্ঘটনায় একজন সহকারী প্রিজাইডিং অফিসারসহ দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page