শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
Headline :
দানবীর এস এম এ আহাদ (১৯৩৪–২০১৫): যশোরবাসী যার অবদান আজীবন মনে রাখবে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ হবে ন্যায়বিচার, সুশাসন ও মর্যাদাশীল উন্নয়নের রোল মডেল” — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবুল কাসেম মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল?

নামাজরত অবস্থায় শাশুড়িকে জ~বা~ই করে হ~ত্যা ঘাতক পুত্রবধূ আটক

Reporter Name

 

আলমগীর আকাশ
টেকনাফ,কক্সবাজার:

টেকনাফের বাহারছড়া ইউপির জাহাজপুরায় নামাজরত অবস্থায় শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে।
অদ্য শুক্রবার (৩০ জানুয়ারি-২৬ইং) আছরের নামাজের সময় বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পূর্বপাড়া নতুন মসজিদের উত্তর পাশ এলাকায় এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতের ছেলে মো. ইদ্রিস জানান, প্রতিদিনের মতো শুক্রবার দুপুরে তিনি সাগরে মাছ ধরতে চলে যান। এ সুযোগে তার স্ত্রী ছেনোয়ারা বেগম নামাজরত অবস্থায় তার মাকে অর্থাৎ শাশুড়িকে দা দিয়ে গলায় কোপ দেন। ঘটনার পর ছেনোয়ারা তার ব্যবহৃত দাটি ঘরের চালের ওপর ছুড়ে ফেলে পালানোর চেষ্টা করে পরে স্থানীয়দের সন্দেহ হলে ছেনোয়ারা বেগমকে আটক করে স্হানীয়রা।

তাকে জিজ্ঞাসাবাদের পর একপর্যায়ে তিনি শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করলে পুলিশে খবর দেওয়া হয়।

স্হানীয়রা জানান, ঘটনার পাঁচ দিন আগে তুচ্ছ একটি বিষয় নিয়ে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ছেনোয়ারা বেগম বাপের বাড়ি চলে যায়। পরে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি স্বামীর বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিদিনের মতো স্বাভাবিক আচরণ করে। শুক্রবার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে আছরের নামায এর সময় এই হত্যা কান্ড ঘটায়।

প্রতিবেশীরা আরও জানান, গুরুতর আহত শাশুড়ির চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ছেনোয়ারা বেগমকে আটক করে। বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page