শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
Headline :
দানবীর এস এম এ আহাদ (১৯৩৪–২০১৫): যশোরবাসী যার অবদান আজীবন মনে রাখবে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ হবে ন্যায়বিচার, সুশাসন ও মর্যাদাশীল উন্নয়নের রোল মডেল” — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবুল কাসেম মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল?

ঢাকা রেঞ্জাধীন ঢাকা জেলা পুলিশ লাইন্স মাঠে আইজিপি র উপস্থিতিতে পুলিশ অফিসার ও ফোর্সদের প্রাক-নির্বাচনি সভা অনুষ্ঠিত

Reporter Name

 

বিশেষ প্রতিনিধি :
আজ ২৯ জানুয়ারী ২০২৬ খ্রিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে ঢাকা রেঞ্জের বিভিন্ন ইউনিটের পুলিশ অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ প্রাক-নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব বাহারুল আলম, বিপিএম মহোদয়।
সভায় জনাব রেজাউল করিম মল্লিক, ডিআইজি, ঢাকা রেঞ্জ, ঢাকা স্বাগত বক্তব্যে প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের প্রস্তুতি, পেশাদারিত্ব ও নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি জনাব খন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম (ক্রাইম এন্ড অপস্) বক্তব্য প্রদান করেন। তিনি ঢাকা রেঞ্জাধীন নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার, প্রযুক্তি নির্ভর পুলিশিং এবং আন্তঃইউনিট সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় আইজিপি মহোদয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জান-মাল রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করবে। জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং জনগণের প্রত্যাশিত পুলিশিং সেবা সহজ ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। পুলিশিং কার্যক্রমকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করার লক্ষ্যে বডিওর্ন ক্যামেরা ব্যবহারের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করে বলেন, বডিওর্ন ক্যামেরার ব্যবহার পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করবে, যা জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্সগণ তাঁদের কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা, নির্বাচনকালীন চ্যালেঞ্জ এবং কল্যাণমূলক বিভিন্ন দাবি ও প্রস্তাব আইজিপি মহোদয়ের সামনে তুলে ধরেন। এসবের মধ্যে উল্লেখযোগ্য ছিল দুর্ঘম থানাসমূহের জন্য গাড়ির পাশাপাশি মোটরসাইকেল সরবরাহ ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের সরকারি সুবিধা বৃদ্ধিকরণ।

সভা শেষে ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয় প্রধান অতিথিসহ উপস্থিত সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও আগত পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে সমাপনী বক্তব্য প্রদান করেন।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) জনাব মোঃ সিদ্দিকুর রহমান, ঢাকা রেঞ্জ, ঢাকা, পুলিশ সুপার ট্রাফিক ম্যানেজমেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবা, ঢাকা রেঞ্জ, ঢাকাসহ ঢাকা রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিভিন্ন জেলার পুলিশ সুপার, সিআইডি, নৌ পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, র‌্যাব-১০ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা রেঞ্জের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page