শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Headline :
টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার! ​সরাইলে অপহরণ মামলার আসামি ও ছাত্রলীগ সহ-সভাপতি সহ পুলিশের বিশেষ অভিযানে  গ্রেফতার পাঁচ বিএমইউজে ফেনী জেলা কমিটির নির্বাচন ২০ জুন, সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা ভৈরবে মাইক্রোবাস স্ট্যান্ডের ভাড়া নিয়ে সংঘর্ষ,  পুলিশ সুপারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মাদকের বিস্তার স্থানীয়দের উদ্বেগ, কার্য্কর পদক্ষেপের জোর দাবি সামান্য বৃষ্টি বা রাত হলেই সিএনজি ভাড়া নৈরাজ্য: ভৈরব-আগানগর রুটে জিম্মি যাত্রীরা টেকনাফে ব্যবসায়ীর ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ: চিহ্নিত ৭ জনসহ অজ্ঞাতনামা ৩- ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, প্রাণনাশের হুমকিরও দাবি ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিশেষ অভিযানে যুবলীগ কর্মীসহ ৭ জন গ্রেফতার টেকনাফ সদর রাজারছড়া পাহাড়ে এস আই মোরশেদের দুঃসাহসিক অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা থেকে অপহৃত ৫ জনকে জীবিত উদ্ধার, টেকনাফ মডেল থানার সফলতায় স্বস্তি

টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার!

Reporter Name

 

আলমগীর আকাশ
টেকনাফ,কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ১৮ জুন২৬ইং ভোর ৪:০০ টার সময় টেকনাফ থানাধীন হ্নীলা ইউপির ০৯ নং ওয়ার্ডের দমদমিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে টেকনাফ থানার একটি মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জিআর সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামি, টেকনাফের হ্নীলা ইউপির ০৬ নং ওয়ার্ডের ছোট লেচুয়াপ্রাং এলাকার মোঃ সালাম এর ছেলে খোরশেদ আলম (২৫) কে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

র‌্যাব জানান, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। বিশেষ করে মাদক উদ্ধার, অস্ত্রধারী সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে র‍্যাব সদা তৎপর।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এমন কঠোর চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page