বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Headline :
ভৈরবে মাইক্রোবাস স্ট্যান্ডের ভাড়া নিয়ে সংঘর্ষ,  পুলিশ সুপারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মাদকের বিস্তার স্থানীয়দের উদ্বেগ, কার্য্কর পদক্ষেপের জোর দাবি সামান্য বৃষ্টি বা রাত হলেই সিএনজি ভাড়া নৈরাজ্য: ভৈরব-আগানগর রুটে জিম্মি যাত্রীরা টেকনাফে ব্যবসায়ীর ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ: চিহ্নিত ৭ জনসহ অজ্ঞাতনামা ৩- ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, প্রাণনাশের হুমকিরও দাবি ব্রাহ্মণবাড়িয়া সরাইলে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিশেষ অভিযানে যুবলীগ কর্মীসহ ৭ জন গ্রেফতার টেকনাফ সদর রাজারছড়া পাহাড়ে এস আই মোরশেদের দুঃসাহসিক অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা থেকে অপহৃত ৫ জনকে জীবিত উদ্ধার, টেকনাফ মডেল থানার সফলতায় স্বস্তি পদোন্নতির পর জন্মভূমি শিবচরে এডিশনাল আইজিপি রেজাউল করিম মল্লিক, উচ্ছ্বসিত এলাকাবাসী পদোন্নতির পর জন্মভূমি শিবচরে এডিশনাল আইজিপি রেজাউল করিম মল্লিক, উচ্ছ্বসিত এলাকাবাসী আশুগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

ভৈরবে মাইক্রোবাস স্ট্যান্ডের ভাড়া নিয়ে সংঘর্ষ,  পুলিশ সুপারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

Reporter Name
Oplus_16908288

ভৈরবে মাইক্রোবাস স্ট্যান্ডের ভাড়া নিয়ে সংঘর্ষ,  পুলিশ সুপারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

রিপোর্ট, শামীম আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোবাস স্ট্যান্ডে গাড়ি ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দীর্ঘ ৮ ঘন্টা সময়ের জন্য ভৈরব-ঢাকা-সিলেট ও ময়মনসিংহ কিশোরগঞ্জ জেলার মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক এর নির্দেশনায়  কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান শেলীর সরাসরি হস্তক্ষেপ ও অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ জুন বুধবার বিকেল থেকে মাইক্রোবাস স্ট্যান্ডে ভাড়া নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিপুল সংখ্যক মানুষ সড়কে নেমে আসায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। মাইক্রোবাস সমিতির সভাপতি সিয়াম গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন।
পরিস্থিতির অবনতি ঘটলে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান শেলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তাঁর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করা হয়।
সংঘর্ষ চলাকালে ইটপাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সীমিত পরিসরে ৭ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ সুপারের বক্তব্য
কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান শেলী বলেন,
“ভৈরবে উদ্ভূত পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে মোকাবিলা করা হয়েছে। জনগণের জানমাল রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে। যারা আইন নিজের হাতে তুলে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ জনগণকে শান্ত থাকার এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন,
“পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত। ভৈরবের সার্বিক পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে আইন মেনে চলা, সহনশীল আচরণ করা এবং যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page