শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Headline :
দানবীর এস এম এ আহাদ (১৯৩৪–২০১৫): যশোরবাসী যার অবদান আজীবন মনে রাখবে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ হবে ন্যায়বিচার, সুশাসন ও মর্যাদাশীল উন্নয়নের রোল মডেল” — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবুল কাসেম মোহাম্মদপুরে জালিয়াতি করে বাড়ি দখলদার থেকে উদ্ধারে সশস্ত্র হামলা: প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেলেন সাংবাদিক ও মূল মালিক সরাইলের আইন-শৃঙ্খলা সভায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের আহ্বান উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারের টেকনাফের জনপ্রিয় কাউন্সিলর একরামুল হ/ত্যা: শেখ হাসিনা-বেনজীর,মেজর রুহুল আমিনসহ ৮ জনের বি’রুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা টেনাফের হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ: তহসিলদারের ছত্রছায়ায় কর্মচারী পরিচয়ে সক্রিয় কালা আবচার সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ড ক্রুজারে ২৮ হাজার ইয়াবা, সাবেক সেনাসদস্য গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা জুলাই গণহত্যার কুশীলব এসপি আলমগীর: তদন্তে বরখাস্তের পরও কীভাবে বহাল?

ফেনীতে বিএমইউজে’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

 

ফেনী প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে ফেনী শহরের কাচ্চি ডাইন রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন সংগঠনের সাধারণ সম্পাদক আফতাব মমিন ভূঁইয়া এবং সদস্য আবু জাফর হৃদয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুর রহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আজাদ মালদার, ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মনির, মফস্বল সাংবাদিক ইউনিয়ন ফেনীর সহ-সভাপতি জহিরুল জাহাঙ্গীর, সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান রোজেন, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন সবুজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য মিজানুর রহমান, ফখরুল ইসলাম জুয়েল, মিজানুর রহমান পলাশ, তানভির আহমেদ, মহি উদ্দিন সেজুসহ বিএমইউজে ফেনী জেলার নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page