কক্সবাজারের টেকনাফ ছানুর আমতলায় অবস্থিত বুমে বিউটি পার্লারের ব্যাপারে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মালিক পক্ষ।
তিনি বলেন,আমি মাছান মামাছি টেকনাফ বুমে বিউটি পার্লার এর সত্তাধিকারী।
গত ১৭/০৫/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে “একটি দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকায় ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত ” আমার ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক নিউজ প্রকাশ করা হয়েছে, যেখানে আমার প্রতিষ্ঠানের নামে এনএসডিএ সার্টিফিকেট, রোহিঙ্গাদের যাতায়াত, নারী ও শিশু পাচার, মানবপাচার, ইয়াবা পাচার, ব্ল্যাক মেইলিং এর সাথে জড়িত, বলে অপপ্রচার চালানো হয়েছে।
অথচ আমার ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয় সব কাগজপত্র সার্টিফিকেট, লাইসেন্স রয়েছে এবং দক্ষ বিউটিশিয়ান ও রয়েছে।
আমি উক্ত মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এটা পরিকল্পিতভাবে আমার প্রতিষ্টানের সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।
আমি স্পষ্টভাবে বলতে চাই, আমার প্রতিষ্ঠানে সবসময় সিসিটিভি ক্যামেরা ভাসিয়ে তদারকি করা হয়। আমি বাংলাদেশের আইনকে শ্রদ্বা ও সম্মান করি।
আমি পার্লারের নিয়মকানুন মেনে ব্যবসা করে আসছি দীর্ঘদিন ধরে।
যারা আমার বিরুদ্ধে মাদকের সাথে সম্পৃক্ততার অপবাদ দিচ্ছে, তাদের প্রতি আমার আহ্বান আমার এলাকায় এসে নিরপেক্ষ তদন্ত করুন, সত্য উদঘাটন করুন এবং প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরুন। প্রতিহিংসার ব্যবসা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি, উক্ত মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ দ্রুত অপসারণ করে প্রকৃত সত্য তুলে ধরার ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় আমার সম্মানহানির দায়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আমি বাধ্য হবো।
বিনীত,
মাছান মামাছি
বুমে বিউটি পার্লার কে,কে পাড়া,
টেকনাফ পৌরসভা,কক্সবাজার: